News & Events

আশিয়ান গ্রুপ ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে Fire Drill Safety Program.

Ashiyan Group

আশিয়ান গ্রুপ ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে অদ্য ০৩.০৫.২০২৬ ইং তারিখে রাজধানীর গুলশানে লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হলো Fire Drill Safety Program.

দেশজুড়ে প্রতিবছর অগ্নিকাণ্ডের ফলে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুবরণ ও আহত হওয়ার ঘটনা ঘটে; পাশাপাশি বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতিও হয়। এই বাস্তবতা বিবেচনায় আশিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আশিয়ান সিটি গত কয়েক বছর ধরে বসবাসকারীদের অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার মানসিকতা পোষণ করে।

এই উদ্যোগের ধারাবাহিকতায় Corporate Social Responsibility (CSR) কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ঘণ্টাব্যাপী ফায়ার ড্রিল আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ০৩ মে ২০২৬ তারিখে গুলশানে অবস্থিত লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুলে একটি কার্যকর সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই সেশনে অংশগ্রহণকারীদের ‘Participation Certificate’ প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও প্রস্তুতি গড়ে তোলার লক্ষ্যে একটি সুসংগঠিত গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে আশিয়ান সিটি‘র বিক্রয় বিপণন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) শেখ সানি মোহাম্মদ তালহা সহ আরো উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।